মধ্যরাতে স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কেটে নিয়ে উধাও স্ত্রী! রেখে গেলেন চিঠি

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুরের মিঠাপুকুরে পরকীয়ার জেরে স্বামী সোলাইমান মিয়ার গোপ’নাঙ্গ কেটে উধাও হয়েছেন তার স্ত্রী। সোমবার দিবাগত রাতে উপজেলার দমদমা বাজারের শিমুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য রাজু আহম্মেদ। তিনি জানান, সোলাইমান মিয়া ওই গ্রামের ফুলবাবু ওরফে ফুলু মিয়ার ছেলে। তিনি একজন ট্রাকের হেলপার।

পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরা জেলার রাহেনা বেগম নামে এক নারীর সঙ্গে মোবাইল ফোনে সম্পর্ক গড়ে ওঠে সোলাইমানের। দুই বছর আগে মাগুরা জেলার এক নারীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের এক বছর পর সোলাইমান স্ত্রীকে গ্রামের বাড়ি মিঠাপুকুরে নিয়ে আসেন।

তবে সোলাইমানের স্ত্রীর অভিযোগ ছিল, তার স্বামী পর’কীয়ায় জড়িয়ে পড়েছে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

সোমবার রাতে খাবার গ্রহণের পর তারা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক আড়াইটার দিকে স্ত্রী তার স্বামী সোলাইমান মিয়ার গোপ’নাঙ্গ কেটে নিয়ে পালিয়ে যান। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আরও জানান, ওই নারী যাওয়ার আগে একটি চিঠি লিখে গেছেন। চিঠিতে তার আগের সংসার নষ্টের জন্য বর্তমান স্বামী সোলাইমানকে দায়ী করেছেন। সোলাইমানের মোবাইলে একাধিক মেয়ের সঙ্গে কথা বলার বিষয়টি তিনি উল্লেখ করেন।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পলাতক স্ত্রীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *