রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করলেন করলেন পৌর শহরের পারকোলা গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত আটটায় ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শামীম আহম্মেদের নেতৃত্বে শাহজাদপুর পৌর শহরের চুনিয়াখালীপাড়ায় অবস্থিত মখদুমিয়া কবরস্থানে প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জুগ্নীদহ মসজিদের সাবেক ইমাম মোজাম্মেল হক চুন্নু।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কাউন্সিলর পদপ্রার্থী শামীম আহম্মেদের পিতা মোঃ আব্দুল হামিদ, আহম্মদ আলী, যুবলীগ নেতা মেহেদী হাসান স্বপন, পারকোলা গ্রামের বিভিন্ন বয়সী মানুষ ও চুনিয়াখালীপাড়া মখদুমিয়া কবরস্থানের কেয়ারটেকার পাশা শেখ।
এসময় ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শামীম আহম্মেদ বলেন, এমপি হাসিবুর রহমান স্বপন ছিলেন জনমানুষের নেতা। দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের কাছে তার গ্রহনযোগ্যতা ছিল। প্রয়াত এই জননেতার মৃত্যুতে তার পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানাই।
