ঝালকাঠির ৩৬ গ্রামে নারীদের সবজি চাষে বিপ্লব

মো. নজরুল ইসলাম, ঝালকাঠি- ঝালকাঠি সদর উপজেলার ৩৬ গ্রামে সবজী চাষে বিপ্লব ঘটিয়েছেন নারীরা। এরমধ্যে সদর উপজেলার ৪টি ইউনিয়নের ১৫টি গ্রামে ১২ মাসই সবজীর চাষ হয়। এখানে শুধুমাত্র নারীরাই মাঠে চাষবাস করেন।

 

পুরুষরা তাদের সাথে সহায়তা করেন। এসব এলাকার ৫ হাজার পরিবার এখন সবজি চাষ করে তাদের জীবীকা চালায়। কৃষিবিভাগ নারীদের এই সবজী চাষে উৎসাহ দেয়ার জন্য কারিগরী সহায়তা দিচ্ছে।

 

ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম, বিনয়কাঠি, কৃত্তিপাশা ও গাভারামচন্দ্রপুর ইউনিয়নের ১৫টি গ্রামসহ উপজেলার ৩৬টি গ্রামে সবজী চাষে বিপ্লব ঘটিয়েছেন এখানকার নারীরা। উপজেলার ৩৬টি গ্রামে প্রায় সকলেই সবজী চাষে জড়িত থাকলেও এ চারটি ইউনিয়নে শুধু নারীরাই সবজী ক্ষেতে কাজ করেন। পুরুষরা শুধু তাদের সহয়তা করেন। এখানকার সবজী ক্ষেতগুলো এখন ফুলকপি-বাঁধাকপি, মুলা, লাউ, আলু, শিম, বরবটি, ক্ষীরা, মিষ্টিকুমড়া, টমেটো, শালগম, লাল শাক পালং শাকসহ শীতের নানা সবজিতে ভরপুর।

 

কৃষি বিভাগ জানিয়েছে সদর উপজেলায় রবি মৌসুমে ৩ হাজার একশ হেক্টর জমিতে এবং গ্রীস্মকালীন সময় এক হাজার ২’শ হেক্টর জমিতে সবজীর আবাদ হয়ে থাকে। রবি মৌসুমে ৪৩ হাজার ৪শ মে: টন এবং গ্রীস্মকালীন সময় ১৩ হাজার ২শ মে: টন সব্জি উৎপাদন হয় হয়।

 

যা দিয়ে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। দিন রাত হাড়ভাঙ্গা পরিশ্রম করে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান না লাভের বড় অংশই যায় মধ্যস্বত্বভোগী দালালদের পকেটে বলে অভিযোগ করেছেন কৃষকরা।

 

ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিফাত সিকদার জানান, কৃষি বিভাগ থেকে সবজী চাষে কৃষকদের কারিগরী সবধরণের সহযোগিতা ও পরামর্শ দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *