শাহজাদপুরে প্রাইভেটকার চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রাইভেটকার চাপায় আলিফ হোসেন (১২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকসহ কারটিকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে শাহজাদপুর উপজেলার পারকোলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আলিফ উপজেলার নরিনা ইউনিয়নের কাঙলাকান্দি গ্রামের কাপড় ব্যাবসায়ী জাহেদুল ইসলামের ছেলে। সে আড়াবিল উত্তর পাড়ার আলহাজ্ব আবু তালেব ডিজিটাল বিদ্যা নিকেতনের ৪র্থ শেণির ছাত্র।

 

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পলিশের একটি দল নিয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। পুলিশ গিয়ে প্রাইভেটকার এবং চালককে আটক করে। পরে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে প্রাইভেটকার ও চালককে তাদের কাছে হস্তান্তর করা হয়।

 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী প্রধান জানান, শিশুটি পারকোলা বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় পাবনা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে প্রায় ১৫০ গজ দূরে টেনে ছিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। প্রাইভেটকার ও চালককে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *