নজর২৪ ডেস্ক- ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) মাহফিলে যোগ দিতে কক্সবাজারে যাচ্ছেন।
আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ মুজাহিদ কমিটি কক্সবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত মাহফিলে ও সাংগঠনিক সফরে কক্সবাজার যাবেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কক্সবাজার জেলা শাখার সদর আলহাজ্ব নুরুল আমিন।
কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন- মুফতি মিযানুর রহমান সাঈদ। এছাড়াও খ্যাতনামা ওলামা-মাশায়েখ ও বুযুর্গানে দ্বীন তাশরীফ আনবেন। মাহফিল বিকেল ৩ টায় শুরু হয়ে রাত ১১ টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম।
চরমোনাই পীরের আগমন ও প্রোগ্রাম সফল করতে সর্বাত্মক প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জেলা সেক্রেটারী মাওলানা মুহাম্মদ শুয়াইব।
এদিকে প্রোগ্রাম সফল করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সংগঠনের ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, উপজেলার সকল দায়িত্বশীলবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, কর্মী সমর্থক ও জেলাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
