ধামরাইয়ে ইটভাঙ্গা গাড়ীর ধাক্কায় নিহত ২

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ইটভাঙ্গা গাড়ীর সাথে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই ইটভাঙ্গা গাড়ীটি জব্দ হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

নিহত মোটরসাইকেল চালক ধামরাই উপজেলার বালিথা এলাকার আমির উদ্দিনের ছেলে জুয়েল হোসেন (২৮) ও একই এলাকার ইদ্রিস আলীর ছেলে নাইম হোসেন (২০) বলে জানা যায়।

জানা গেছে, শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত পৌনে নয়টার সময় কালামপুর নামক স্থানে ইটভাঙ্গা হয় এমন একটি গাড়ীর সঙ্গে চলন্ত অবস্থায় একটি মোটরসাইকেলের (সুজুকি জিক্সার, ঢাকা মেট্রো -ল ৩৯-৯৭৪০) মুখোমুখি সংঘর্ষ হয়। সামনাসামনি সংঘর্ষের ফলে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া মোটরসাইকেলে থাকা অারোহীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ধামরাই ফায়ার স্টেশনের এ্যাম্বুলেন্সে ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ধামরাই ফায়ার স্টেশনের সোহেল হোসেন জানায়, কালামপুর এলাকায় মোটরসাইকেল ও ইটভাঙ্গা গাড়ীর সংষর্ষে দুইজন নিহত হয়েছে। নিহতদের লাশ গোলড়া হাইওয়ে পুলিশ নিয়ে যায়।

গোলড়া হাইওয়ে পুলিশের এস.আই শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ইটভাঙ্গা গাড়ীটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *