শরণখোলায় ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

শেখ রাসেল, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় ১০ ফুট লম্বা, এবং প্রায় ১৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ জুন) শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের হারুন খলিফার মাছের ঘের থেকে সাপটিকে উদ্ধার করা হয়।

পরে তারা ভিটি আর টি টিমকে খবর দিলে ওয়াইল্ড টিমের আলম হাওলাদারের সহযোগীতায় সাপটিকে উদ্ধার করে। শরণখোলা ষ্টেশন কর্মকর্তার উপস্থিতিতে শরনখোলা স্টেশন এলাকার সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবন সংলগ্ন লোকালয়ে খাদ্যের সন্ধানে ঢুকে পড়া বিভিন্ন গ্রাম থেকে গত ১ বছরে ১ শতাধিক এর চেয়েও বেশী অজগর সাপ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তীতে তা সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *