মির্জাপুরে দুই দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে দাখিল পরীক্ষায় নকল ও মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে দুই মাদরাসা শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২ মে) বেলা ১২টার সময় আরবি ১ম পত্র পরীক্ষা চলাকালীন পৌরসদরের মির্জাপুর আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদরাসা কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন।

বহিষ্কারকৃত শিক্ষার্থীরা হলেন, মির্জাপুর আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদরাসার শিক্ষার্থী ও পোষ্টকামুরী গ্রামের ময়নাল মিয়ার ছেলে মৃদুল মিয়া, বানিয়ারা দারুল উলুম মাদরাসার শিক্ষার্থী ও পাকুল্যা গ্রামের লালন মিয়ার ছেলে জিহাদ মিয়া।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন জানান, যথা নিয়মে দাখিলের আরবি ১ম পত্র বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। আজকে বেলা ১২টার দিকে আফাজ উদ্দিন দারুল উলুম মাদরাসা কেন্দ্র পরিদর্শনে গেলে সেখানে নকল ও মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *