রূপগঞ্জে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

লিখন রাজ, রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপির নির্দেশনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সদর ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি আলম মিয়ার উদ্যোগে ১ হাজার পরিবারের ঈদ সামগ্রী বিতরণ করা করেছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাঘবের এলাকায় ১ হাজার পরিবারের এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেক, সাবেক ইউপি সদস্য ওমর ফারুক ভূঁইয়া, যুবলীগ নেতা আব্দুল হামিদ, সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম আহম্মেদসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *