ভারতের সঙ্গে ম্যাচের আগে বিশ্রামে সাকিব

সাকিব আল হাসানের চোট নিউজিল্যান্ডের সঙ্গে হারের দিনে এসেছিল বড় অস্বস্তি হয়ে। ব্যাটিংয়ের সময়ে ক্র্যাম্প হওয়ার পরও অবশ্য ঠিকই ১০ ওভার বল করেন সাকিব। তবে ম্যাচের পর তাকে নিয়ে যাওয়া হয় স্ক্যানিংয়ে। তার ফলটা কী? এমন প্রশ্নের উত্তরে স্পষ্ট করে কিছু জানায়নি বিসিবি। সকালে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন অবশ্য জানিয়েছিলেন, ব্যথা কমেছে। ভারতের বিপক্ষে…

আরও পড়ুন

আমরা বাকি ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি: মোস্তাফিজ

বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমান অল্পভাষী। খুব একটা কথা বলতে দেখা যায় না তাকে। বেশিরভাগ সময় প্রশ্ন শোনার পর মোস্তাফিজ বলেন ‘কী উত্তর দেব’। আইসিসির ভেন্যু ম্যানেজারের তাগাদায় প্রায় আধঘণ্টার অপেক্ষা শেষে সহকারী কোচ নিক পোথাস ও সেই স্বল্পভাষী মোস্তাফিজকে নিয়ে মিক্সড জোনে আসেন বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবেদ ইমাম। মুখোমুখি হতে হয় গণমাধ্যমের। শুক্রবার মোস্তাফিজকে…

আরও পড়ুন

বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, কুয়াশা পড়তে শুরু করেছে গ্রামাঞ্চলে

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিদায় নিয়েছে। দুই দিনের মধ্যে দেশের অবশিষ্টাংশ থেকেও বিদায় নিতে পারে। আপাতত রংপুর বিভাগ ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি নেই। শনিবার রংপুরের সঙ্গে সিলেট বিভাগেও সামান্য বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুই-একদিন পর বৃষ্টি বিদায় নিয়ে সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শুক্রবার সকাল…

আরও পড়ুন

বছরের শেষ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কখন ঘটবে?

চলতি বছরের (২০২৩ সালের) দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে আজ শনিবার। তবে নির্দিষ্ট স্থান থেকেই কেবল দেখা যাবে সূর্যগ্রহণ। অস্ট্রেলিয়া, পূর্ব ও দক্ষিণ এশিয়া, প্রশান্ত মহাসাগর, অ্যান্টার্কটিকা, আমেরিকার কিছু অংশ থেকে দেখা যাবে ‘রিং অব ফায়ার’ বা বলয়গ্রাস সূর্যগ্রহণ। দিনটি শনিবার হওয়ায় বিরল এই গ্রহণকে শনির অমাবস্যার সূর্যগ্রহণও বলা হচ্ছে। বাংলাদেশ সময় রাত ৯টা…

আরও পড়ুন

বাংলাদেশকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারালো নিউজিল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও এরপর টানা দুই ম্যাচে বাজে হার বরণ করল বাংলাদেশ। ইংল্যান্ডের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও ব্যাটে-বলে ব্যর্থ টাইগাররা। আজ কিউইদের বিপক্ষে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে সাকিববাহিনী। অপরদিকে আসরে নিজেদের প্রথম তিন ম্যাচেই দাপুটে জয় তুলে নিল নিউজিল্যান্ড। আজ শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর…

আরও পড়ুন

ফিলিস্তিনের পক্ষে ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিল

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে জুমার নামাজ শেষে ফিলিস্তিনের পক্ষে মুসল্লিদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নামাজ শেষে বিভিন্ন সংগঠনের ব্যানারে মুসল্লিরা পতাকা উঁচিয়ে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা। ‘খেলাফত মজলিসের’ ব্যানারেও একটি কর্মসূচি পালিত হয়েছে বলে জানা গেছে। মুসল্লিরা জানিয়েছেন,…

আরও পড়ুন

আধা কিলোমিটার পায়ে হেঁটে আ.লীগ কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী

নিজ বাড়ি থেকে গাড়িতে নয়, আধা কিলোমিটার পথ পায়ে হেঁটে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দু’দিন সফরের শেষ দিন বুধবার বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করতে প্রটোকল ভেঙে বাড়ি থেকে আধা কিলোমিটার হেঁটে তিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যান। এ সময় উষ্ণ…

আরও পড়ুন

মধ্যরাতে নিজ বাসা থেকে বিএনপি নেতা এ্যানিকে গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডির বাসা থেকে বিএনপির প্রচার সম্পাদক এবং দলটির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে ধানমন্ডি থানায় আনা হয়। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে। এ্যানি বিএনপির প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি। এর আগে মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে বিএনপি মিডিয়া…

আরও পড়ুন

হারের পর সাকিব বললেন, ভেঙে পড়লে চলবে না

ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানে হারের পর অধিনায়ক সাকিব আল হাসান বললেন, ‘আমাদের ভেঙে পড়লে চলবে না।’ মঙ্গলবার ভারতের ধর্মশালায় টস হেরে ৩৬৪ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। টাগের্ট তাড়ায় ৪৯ রানের ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ। ওপেনার লিটন কুমার দাস ৭৬ ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ৫১ আর তাওহিদ হৃদয় ৩৯ রান…

আরও পড়ুন

খালেদা জিয়া যে কোনো সময় মারা যেতে পারেন: মেডিকেল বোর্ড

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা দেশে আর সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। তারা বলেছেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে হবে। অন্যথায় যেকোনো সময় মারা যেতে পারেন তিনি।’ সোমবার (৯ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা ও শারীরিক সর্বশেষ…

আরও পড়ুন