শেরপুরে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন টাংগার পাড়া গ্রামের মাওলানা মহির উদ্দিনের ছেলে আবু রায়হান (৪৫) ও শ্রীবরদী পৌরসভার দক্ষিণ পোড়াগর এলাকার নুরল ইসলামের ছেলে আশিক (২২)। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বুধবার (২১ জুন) সন্ধ্যায় আবু রায়হান…

আরও পড়ুন

বিলে হাঁস চরাতে গিয়ে প্রাণ গেল বজ্রাঘাতে

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রাঘাতে আকবর আলী (৫৫) নামে এক কৃষক মারা গেছেন। সোমবার (১৯ জুন) সকাল ১১টার দিকে উপজেলার ধানশাইল ইউনিয়নের উত্তর কান্দুলী গ্রামে বৃষ্টিসহ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ আকবর আলী ওই গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে৷ স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক জানান, সকালে বাড়ির পাশে বিলে পালিত হাঁস নিয়ে যান…

আরও পড়ুন

শেরপুরে গারো পাহাড়ে আনারস চাষে লাভবান কৃষক

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের গারো পাহাড়ে আনারস চাষ করে সফলতা পেয়েছেন পিটার সাংমা নামে এক গারো আদিবাসী চাষী। ওই চাষীর বাড়ি ঝিনাইগাতী উপজেলার উত্তর বাকাকুড়া গ্রামে। তিনি টাঙ্গাইলের মধুপুর থেকে আনারসের চারা সংগ্রহ করে চাষ শুরু করেছেন। এখন সেই রসালো আনারসের স্বাদকে ছড়িয়ে দিতে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে আনারস চাষ। দেশের সর্বত্র ছড়িয়ে রয়েছে মধুপুরের…

আরও পড়ুন

শেরপুরে বর্ষাবরণ অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে পহেলা আষাঢ়ে বাঙালির প্রাণের ঋতু বর্ষাকে বরণ করতে বর্ষাবরণ ও ঋতুরঙ্গ শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) শহরের সেঁজুতি বিদ্যানিকেতনে প্রাণের মাঝে শান্তির পরশ আনা বাংলার এই ঋতু উপলক্ষে নানা আয়োজন করা হয়। এ উপলক্ষে সকালে সেঁজুতি অঙ্গন থেকে বর্ষাবরণ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য…

আরও পড়ুন

বকেয়া বেতন-ভাতা ও চাকুরী স্থায়ীকরণের দাবীতে অবস্থান কর্মসূচী

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা অধিদপ্তরের আওতাধীন ‘কর্মজীবি মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টার’ এ কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা তাদের চার বছরের বকেয়া বেতন-ভাতা ও চাকুরী স্থায়ীকরণের দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছেন। বুধবার (১৪ জুন) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী শহরের ‘কর্মজীবি মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টারে’ এ কর্মসূচী পালন করা হয়। এসময়…

আরও পড়ুন

এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়- জিএম কাদের

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে শেরপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, এ সরকারের অধীনে যেভাবে নির্বাচন হচ্ছে, সেভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা…

আরও পড়ুন

নিরাপদ মাতৃত্বের সেবা দিয়ে যেভাবে জননী হয়ে উঠলেন নুরজাহান

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: নুরজাহান বেগমের বয়স ৭৫। প্রায় ৪৫ বছর ধরে নিভৃত পাহাড়ি অঞ্চলের নারীদের নিরাপদ ও স্বাভাবিকভাবে সন্তান প্রসবে সহায়তা করছেন। তাই এলাকায় তিনি ‘জননী’ হিসেবে পরিচিত। বয়স হওয়ায় এখন নুরজাহানের ব্যস্ততা কিছুটা কমেছে। নুরজাহান বলেন, এখন বয়স অইগিছে, তবু মানুষ ডাহে, রাইত-রিবাইতে নিবার লাগি আহে। আমিও যাই। কামটা ত ভালা। মানুষের উপকার…

আরও পড়ুন

শেরপুরে বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: বিএনপির জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে আবারো শেরপুরে মামলা করা হয়েছে। বুধবার (২৪ মে) দুপুরে আদালতে শেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল বাদী হয়ে এ মামলা করেন। এর আগে ২৩ মে মঙ্গলবার একই অভিযোগে চাঁদের বিরুদ্ধে মামলা করেন…

আরও পড়ুন

নালিতাবাড়ীতে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন, শেরপুরের খামারবাড়ীর অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) হুমায়ুন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, কৃষি…

আরও পড়ুন

নালিতাবাড়ীতে কলসপাড় ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের ১ কোটি ৭৪ লাখ ২৯ হাজার ৪শ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (১৫ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে পরিষদের সচিব মো. আল-আমিন এর সঞ্চালনায় কলসপাড় ইউনিয়ন পরিষদের গত ২৪শে এপ্রিলের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে চেয়ারম্যান মো. আব্দুল মজিদ এর…

আরও পড়ুন