মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে এক মাদরাসাছাত্রীকে (১৪) ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম ইউসুফ আলী (২৪)। তিনি শ্রীবরদী উপজেলার চকবন্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গতকাল শুক্রবার রাতে উপজেলার চকবন্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওই ছাত্রীর মা বাদী হয়ে গতকাল রাতে শ্রীবরদী থানায় পর্নোগ্রাফি মামলা করেন। মামলার প্রধান আসামি ইউসুফকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী মামলার বরাত দিয়ে জানান, চকবন্দি এলাকার রফিকুল ইসলামের ছেলে ইউসুফ কিছুদিন যাবত উপজেলার একটি মাদরাসার ছাত্রীকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ইউসূফ।
পরে তাঁকে কৌশলে ইউসুফের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে পুনরায় তাঁকে ধর্ষণের প্রস্তাব দিলে ওই ছাত্রী তাঁর পরিবারকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ইউসুফ ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে ইউসুফকে প্রধান ও অজ্ঞাতনামা আরো দুইজনকে আসামি করে শ্রীবরদী থানায় নারী নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন।
ওসি আরো জানান, শুক্রবার রাতে পুলিশ উপজেলার চকবন্দী এলাকায় অভিযান চালিয়ে ইউসুফকে গ্রেপ্তার করে। তাঁকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এসএইচ
