Home দেশের খবর নালিতাবাড়ীতে কলসপাড় ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

নালিতাবাড়ীতে কলসপাড় ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

0
129

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের ১ কোটি ৭৪ লাখ ২৯ হাজার ৪শ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৫ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে পরিষদের সচিব মো. আল-আমিন এর সঞ্চালনায় কলসপাড় ইউনিয়ন পরিষদের গত ২৪শে এপ্রিলের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে চেয়ারম্যান মো. আব্দুল মজিদ এর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন ইউপি প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান, বালুঘাটা নাকশী নছমপুর বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা কবির হোসেন আকন্দ, বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক গোলাম মাওলা।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত বক্তারা বাজেটের বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা ও মত প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here