রাতে শীত বাড়বে, কমবে দিনে: আবহাওয়া অধিদপ্তর
ঢাকাসহ পাঁচ বিভাগের বৃষ্টিপাতের আভাস রয়েছে, তবে তা কমবে আগামী দু’দিনে। আর এ সময়ের মধ্যে তাপমাত্রাও কমতে থাকবে ক্রমান্বয়ে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা…
