বৃষ্টি কয়দিন থাকবে?, জানালো আবহাওয়া অফিস

বৃষ্টি দেখে বর্ষাকাল মনে হলেও ঋতুতে এখন শীতকাল। মাঘের শেষে বৃষ্টি ও দমকা হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শুক্রবার (৪ জানুয়ারি) ভোর থেকে দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কোথাও তা মুষলধারে আবার কোথাও গুঁড়ি গুঁড়ি।

শৈত্যপ্রবাহ কেটে যাওয়ার বৃষ্টির প্রবণতা দেখা দেয়। আগামী তিনদিন বৃষ্টিপাত থাকতে পারে। এই তিনদিনের শেষভাগে বৃষ্টির এমন প্রবণতা কেটে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতায় এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা ছিল। বেলা গড়াতেই শুরু হয় বৃষ্টি। রাজধানীর ধানমন্ডি, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। সঙ্গে বইছে হিমেল হাওয়া। শৈত্যপ্রবাহ কেটে গেলেও হিমেল হাওয়া ও বৃষ্টিতে শীত বেড়েছে।

এদিকে, দুপুরের বৃষ্টিতে শুক্রবার জুম্মার নামাজে মসজিদে যেতে মুসল্লিদের ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়, যাতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তিনি জানান, ‘পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল, তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *