কয়েদির পোশাকে মিন্নির ‘ছবি’ ভাইরাল
নজর২৪ ডেস্ক- বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে মিন্নিকে কড়া নিরাপত্তায় বরগুনা জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়। এদিকে কারাগারে কয়েদির পোশাক পড়া মিন্নির একটি ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে ভিন্ন রূপে…
