শ্বশুরের নামে জমি লিখে না দেওয়ায় গৃহবধূর মাথার চুল কেটে নির্যাতন
সিরাজগঞ্জ প্রতিনিধি: যৌতুক হিসাবে বাবার বাড়ি শ্বশুরের নামে লিখে না দেওয়ায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নার্গিস খাতুন (৩০) নামে এক পুত্রবধূকে শারীরিক নির্যাতনের পর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহতাবস্থায় নার্গিসকে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নার্গিস উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের মহেশপুর গ্রামের ইব্রাহিমের মেয়ে ও…
