তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রির ঘরে, আরো কমার আভাস
নজর২৪ ডেস্ক- বৃষ্টিপাতের প্রবণতা কমায় থার্মোমিটারের পারদও নিচের দিকে নামতে শুরু করেছে। সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আরো কমার আভাস রয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় এক পূর্বাভাসে এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ…
