Home আলোচিত তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রির ঘরে, আরো কমার আভাস

তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রির ঘরে, আরো কমার আভাস

0
531

নজর২৪ ডেস্ক- বৃষ্টিপাতের প্রবণতা কমায় থার্মোমিটারের পারদও নিচের দিকে নামতে শুরু করেছে। সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আরো কমার আভাস রয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় এক পূর্বাভাসে এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে এবং বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত।

এমন অবস্থায় রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধান শুষ্ক থাকতে পারে। আর নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারা দেশের রাতের তাপামাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আর দিনের তাপমাত্রা বাড়বে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৬ থেকে ১২ কিলোমিটার। মঙ্গলবার নাগাদ রাতের তাপমাত্রা আরো কমবে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়ায় তেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই।

আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েকদিনের মতো শনিবারও দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে গোপালগঞ্জ, মাইজদীকোর্ট, শ্রীমঙ্গল, যশোর ও পটুয়াখালীতে; ১ মিলিমিটার।

বিশেষজ্ঞদের মতে, চলতি মাসেই দেশে ২ থেকে ৩টি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে একটি তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহে রূপ নিতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকতে পারে।

তবে গত ৩ বছরের মতো এবারও ঋতুচক্র এবং ঋতুর বৈশিষ্ট্যে ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here