সাকিবকে হত্যার হুমকিদাতার বাড়িতে মধ্যরাতে র্যাব-পুলিশের অভিযান
স্পোর্টস ডেস্ক- বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতার বাড়িতে অভিযান চালিয়েছে র্যাব-পুলিশ। গতকাল সোমবার রাত ১২টার দিকে সিলেট সদর উপজেলার টুকেরবাজার শাহপুর তালুকদারপাড়ায় অভিযুক্ত মহসিন তালুকদারের বাড়িতে যান র্যাব-৯ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা মহসিনের স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদ করেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত…
