সিলেটে মোদী বিরোধী বিক্ষোভ, জামায়াত-শিবিরের ১৪ জন আটক
নজর২৪, সিলেট: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করতে গিয়ে আটক হয়েছেন ১৪ জামায়াত-শিবির নেতাকর্মী। এ সময় ১৩টি মোটরসাইকেল জব্দ করা হয়। শনিবার (২৭ মার্চ) দুপুরে নগরের নয়াসড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিক আটকদের নাম নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্টরা। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে…
