সিলেটে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নারীসহ ১৩ জন নিহত

সিলেটের নাজিরবাজারে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপের সংঘর্ষে এক নারীসহ ১৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (৭ জুন) ভোরে ৫টা ৩৯ মিনিটে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১১ জন ঘটনাস্থলে ও দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোলরুম থেকে বলা হয়েছে, পিকআপ ভ্যানটি ৩০ থেকে ৩৫ জন নির্মাণশ্রমিক নিয়ে যাচ্ছিল। পরে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে এই ঘটনা ঘটে। পিকআপ ভ্যানের চালক ঘটনার পর পর পালিয়ে যায়। তবে ট্রাকের চালক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *