শ্রীমঙ্গলে ভয়াবহ আগুনে পুড়ে ৮টি ঘর ভস্মীভূত

অরবিন্দ দেব, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগুনে পুড়ে ৮ টি ঘর ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় ৮টি পরিবার ঘর থাকা সব মালামাল পুড়ে গেছে।

 

রবিবার (০৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার পূর্ব শ্রীমঙ্গল এলাকার এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান আব্দুল আহাদ জানান, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিরূপণ করা যাবে। তবে স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

 

স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুছ ছালাম রাজা জানান, ভয়াবহ এ আগুনে পুড়ে ৮টি ঘরসহ, ঘরের ভিতরে থাকা সব কিছু পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত খচির মিয়ার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা ঘরের ভিতরে ছিলো সে টাকাও পুড়ে যায়। এ অগ্নিকান্ডে আনুমানিক প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। যাদের ঘর পুড়েছে তারা একেবারে গরীব।

 

এলাকাবাসীসহ ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এর সাথে আলোচনা করে তাদের সহযোগীতা করার জন্য আলোচনা করে তাদের আর্থিকভাবে সহযোগীতা করার আশ্বাস দেন তিনি। ক্ষতিগ্রস্থ হারুন মিয়া, মাসুক মিয়া, মাহমুদ মিয়া, আসুক মিয়া, ইদন মিয়া, মুহিবুল হাসান, আজিজুল মিয়া ও খছির মিয়া বলেন, আমাদের পরিবারগুলোর সদস্যেদের পড়নের কাপড় ছাড়া সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *