শ্রীমঙ্গলে খাদ্যে নিরাপত্তা শীর্ষক কর্মশালা

অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি: মেীলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে খাদ্যের নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে একটি হোটেলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

“মুজিব বর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে রিসোর্ট ভিত্তিক রেস্টুরেন্ট সমূহে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সচিব আব্দুন নাসের।

 

মৌলভীবাজার জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামছুল আরেফিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী।

 

এতে আরও উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সভাপতি আবু সিদ্দিক মোহাম্মদ মুসা, সাধারণ সম্পাদক কাজী শামসুল হকসহ শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, রিসোর্টের কর্তৃপক্ষ এবং গণমাধ্যম কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *