অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রেসক্লাবের উদ্যোগে শতাধিক অসহায় শিশুর মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাউছার ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন, ওসি আব্দুছ ছালেক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জিল্লুল আনাম, সাধারণ সম্পাদক শহিদ হোসেন ইকবাল, যুগ্ম সম্পাদক আকরাম খান, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
