টাঙ্গাইলে পবিত্র কোরআন শরীফ অবমাননা, প্রতিবাদে রাস্তা অবরোধ এলাকাবাসীর
সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলছত্র বাজার নামক এলাকায় পবিত্র কুরআন শরীফ অবমাননার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম জনতা। গতকাল (২৬ শে অক্টোবর) বৃহস্পতিবার রাতের কোনো একসময় অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা রহিমা নামক বৃদ্ধার বাড়ি থেকে তিনটি কুরআন শরীফ গোবরের মধ্যে ফেলে যায়। শুক্রবার (২৭ শে…
