Home দেশের খবর ঢাকা মুন্সিগঞ্জে ভাড়া বাসা থেকে পরকীয়া প্রেমিক-প্রেমিকার মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে ভাড়া বাসা থেকে পরকীয়া প্রেমিক-প্রেমিকার মরদেহ উদ্ধার

0
101

নজর২৪, মুন্সিগঞ্জ- মুন্সিগঞ্জের সদর উপজেলায় একটি বাড়ি থেকে পরকীয়ায় প্রেমিক-প্রেমিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বাগমামুদালী গোলাপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে দিপ্রা মজুমদার জয় (২৮) এবং মিতু সরকার (২৬) নামে দুজনের লাশ উদ্ধার করে পুলিশ।

 

নিহত দিপ্রা মজুমদার জয়ের বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ এলাকায় ও মিতু সরকারের বাড়ি মুন্সিগঞ্জের ফুলতলা নমকান্দি গ্রামে।

 

নিহত নারীর মায়ের বরাত দিয়ে তিনি আরও জানান, মিতুর মা সকালে মিতুর ভাড়া বাসায় গিয়ে দীপ্রকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখে নিচে নামিয়েছেন। এসময় জানালার সঙ্গে গলায় কাপড় বাঁধা অবস্থায় মেয়ের মরদেহ দেখতে পান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

 

মেয়েটির পারিবারিক সূত্রে জানা গেছে, মিতু সরকার বিবাহিত। অন্যদিকে দিপ্রা মজুমদারও বিবাহিত। দুইজনের জন্য কিছুদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। মিতু সরকারের ভাড়া বাসায় কয়েকদিন আগে আসেন দিপ্রা মজুমদার।

 

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, শহরের বাগমামুদালীপাড়া থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত খতিয়ে দেখার জন্য ঢাকা থেকে সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থলে আসছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here