Home দেশের খবর ঢাকা গোপালপুরে ঔষধ বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালপুরে ঔষধ বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
184

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- মাদ.কদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক বিভিন্ন শ্রেণীর মা.দক জাতীয় ঔষধ ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন আইনগত দিকগুলো নিয়ে আলোচনা করার লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে (২৩ নভেম্বর) সোমবার সকালে উপজেলা হলরুমে, উপজেলার সকল ঔষধ ব্যবসায়ী ফার্মাসিস্টদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহি অফিসার বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে, এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি সাদিয়া ইসলাম সীমা, থানার অফিসার্স ইনচার্জ মো. মোশারফ হোসেন, গোপালপুর উপজেলার প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আলিম আল রাজি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, গোপালপুর ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান খান, ড্রাগন এন্ড কেমিস্ট সমিতির সাধারণ সম্পাদক লুৎফুর কবির, টাঙ্গাইল ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক, (বি সি ডি এস) গোপালপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আঙ্গুর, উপজেলার সকল ওষুধ ব্যবসায়ী এবং গোপালপুর উপজেলার সম্মানিত ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here