মধুপুরের বেরীবাইদে হতদরিদ্রদের মাঝে ভিজিডি চাউল বিতরণ

সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- মধুপুর উপজেলার ৩ নং বেরীবাইদ ইউনিয়নের অসহায়, হত-দরিদ্র লোকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। সারাদেশের দুর্যোগময় পরিস্থিতিতে অনেক লোক কর্মহীন ও অসহায় হয়ে পড়েছেন। বর্তমানে তারা সহায়তার জন্য উর্ধ্বতন ব্যক্তিদের নিকট দারস্থ হচ্ছেন।

 

মঙ্গলবার (২৪ শে নভেম্বর) মধুপুর উপজেলার ৩ নং বেরীবাইদ ইউনিয়ন পরিষদের ভিজিডি উপকারভোগীদের মাঝে ভিজিডি চাউল বিতরণ করেছেন চেয়ারম্যান জুলহাস উদ্দিন এবং ট্যাগ অফিসার ও ইউপি সচিব।

 

মধুপুর উপজেলার ৩নং বেরীবাইদ ইউনিয়নের ১৩৫ জন লোকের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে ভিজিডি চাউল বিতরণ করা হয়েছে। আর এসময় চেয়ারম্যান জুলহাস উদ্দিন, ট্যাগ অফিসার, ইউপি সচিব রুবেল সিদ্দিকী, জয়নাল আবেদীন, গ্রাম পুলিশ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *