সারাদেশে শীতের তীব্রতা বাড়বে এ সপ্তাহেই, জানালো আবহাওয়া অফিস

নভেম্বর গড়িয়ে চলে এসেছে ডিসেম্বর মাস। বাংলায় অগ্রহায়ণ মাসেরও অর্ধেক শেষ। তবে শীতের দেখা মেলেনি এখনও। উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় রাত ও ভোরের দিকে তাপমাত্রা কিছুটা কমলেও পুরোদমে শীত অনুভূত হচ্ছে না। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল এ বছর শীতকাল শুরু হবে কিছুটা দেরিতে। পাশাপাশি শীতের প্রকোপও থাকবে কম।…

আরও পড়ুন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, আসছে শৈত্যপ্রবাহ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েকদিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে। কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রা থাকলেও বিকেল গড়লেই শীত অনুভূত হতে থাকে। নদী ও চা শিল্প এলাকা হওয়াতে এ উপজেলায় শীতের প্রকোপ একটু বেশি। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ মাসের শেষ সপ্তাহে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শুক্রবার (১ ডিসেম্বর) তাপমাত্রা রেকর্ড হয়েছে…

আরও পড়ুন

আসছে শীত, নতুন খবরে যা বললো আবহাওয়া অফিস

আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা ক্রমেই কমে শীতের আবহ তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের…

আরও পড়ুন

বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন’, জলোচ্ছ্বাসের আশঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ক্রমেই শক্তি সঞ্চয় করছে। এটি সুস্পষ্ট লঘুচাপের পর নিম্নচাপে পরিণত হয়েছে। সোমবার নাগাদ এটি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এরপর আরও ঘনীভূত হয়ে এটি ঘূর্ণিঝড় ‘হামুন’-এ পরিণত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ৯০০ কিলোমিটারেরও বেশি দূরে থাকা নিম্নচাপটি এখন উত্তর-পশ্চিম দিকে এগোলেও সোমবার থেকে চলার পথ পরিবর্তিত হবে। এটি উত্তর ও উত্তর-পূর্ব…

আরও পড়ুন

বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, কুয়াশা পড়তে শুরু করেছে গ্রামাঞ্চলে

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিদায় নিয়েছে। দুই দিনের মধ্যে দেশের অবশিষ্টাংশ থেকেও বিদায় নিতে পারে। আপাতত রংপুর বিভাগ ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি নেই। শনিবার রংপুরের সঙ্গে সিলেট বিভাগেও সামান্য বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুই-একদিন পর বৃষ্টি বিদায় নিয়ে সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শুক্রবার সকাল…

আরও পড়ুন

হঠাৎ এত বৃষ্টি হওয়ার তিন কারণ জানালো আবহাওয়া অফিস

শুক্রবার (৬ অক্টোবর) সকাল থেকে ঢাকার আকাশে আর সূর্যের দেখা মেলেনি। আগের দিন শুরু হওয়া বৃষ্টি রাতে কিছুটা কমে এলেও সকাল থেকে আবারও চলে থেমে থেমে। দুপুরে নামে মুষলধারে। আজ সারা দিনই এরকম বৃষ্টি চলতে পারে। তবে আগামীকাল শনিবার কমে আসতে পারে এই বৃষ্টি—জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া গবেষকেরা বলছেন, মূলত তিন কারণে বর্ষার শেষে এসে…

আরও পড়ুন

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস

মৌসুমি বায়ু বিদায় নেওয়ার ঠিক আগে আগে বৃষ্টিতে ভিজছে রাজধানীসহ সারা দেশ। দুই দিন আগে থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবারও দেশের বিভিন্ন এলাকায় চলছে বৃষ্টি। আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘে ঢাকা। সকালে গুড়িগুড়ি বৃষ্টি ছিল। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে বৃষ্টি বেড়েছে। এই বৃষ্টিতে ভোগান্তির পাশাপাশি নেমে এসেছে স্বস্তিও। গত কয়েকদিনের…

আরও পড়ুন

আজ থেকে দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে ভারী বর্ষণ

রাজধানী ঢাকাসহ সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুর ইসলাম বলেন, দেশের আট বিভাগেই বৃষ্টি হতে পারে আজ। মঙ্গলবারের পর থেকে উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়তে…

আরও পড়ুন

বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

সারা দেশে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে। হাঁসফাঁস জনজীবন। এরই মধ্যে দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৭ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদফতরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিনে বলা হয়েছে, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বিভাগের বিভিন্ন জায়গায় এবং ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে…

আরও পড়ুন

দেশের ৪ বিভাগে ভারি বর্ষণ হতে পারে: আবহাওয়া অধিদপ্তর

মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় অতি ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (২৩ আগস্ট) বিকেল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার…

আরও পড়ুন