মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

ম্যাচের শুরুতেই গোল পেয়েছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে গোলটি করেন লিওনেল মেসি। নিজের পঞ্চম বিশ্বকাপে খেলতে নেমে ম্যাচের দশম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়েছেন লিওনেল মেসি। কাতারের লুসাইল স্টেডিয়ামে বিকেল ৪টায় গ্রুপ ‘সি’ এর প্রথম ম্যাচে মাঠে নামে এই দুই দল। ম্যাচে ৪-৩-৩ ফরমেশনে প্রথম একাদশ নিয়ে…

আরও পড়ুন

বিশ্বকাপে ১০ রকমের নাচ থাকছে নেইমারদের

কাতার বিশ্বকাপের গ্রুপ জি-তে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ সার্বিয়া ছাড়াও রয়েছে ক্যামেরুন এবং সুইজারল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে খেলতে নামবে নেইমার ডি সিলভার দল। সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামার আগে ব্রাজিলের রাফিনহা জানালেন বিশ্বকাপে আসার আগে ১০ ধরনের নাচ অনুশীলন করে এসেছেন তারা। প্রথম ১০টি গোলের…

আরও পড়ুন

এবারের বিশ্বকাপ আগের গুলোর চেয়ে ব্যতিক্রম: মেসি

একদিকে লাখো ফুটবলপ্রেমী তাকিয়ে রয়েছে তার দিকে, কেননা দলের মূল ভরসা যে তিনি। সেই সঙ্গে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। সেখানে দেখাতে হবে পারফরম্যান্স। আর্জেন্টাইন দলপতি লিওনেল মেসির একই সঙ্গে ধরে রাখতে হবে দলের জয়ের ধারা। সেই চাপের অবস্থানে থেকে সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক ক্যারিয়ারে ক্রান্তিলগ্নে এসে একটি বিশ্বকাপের আশায়…

আরও পড়ুন

সৌদি আরবের বিপক্ষে কখনো হারেনি মেসির আর্জেন্টিনা

শুরু হয়ে গিয়েছে ২০২২ কাতার বিশ্বকাপ আসরের দামামা। আর এবারের আসরের অন্যতম হট ফেবারিট দল আর্জেন্টিনা। অবশ্য বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার মাঠে নামতে যাচ্ছে লিওনেল মেসির দল, প্রতিপক্ষ সৌদি আরব। দোহার লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় ম্যাচটি মাঠে গড়াবে। পরিসংখ্যান দেখলে জানা যায়, সৌদি আরবের সঙ্গে লড়াইয়ে কখনও হারের মুখ দেখেনি আর্জেন্টিনা।…

আরও পড়ুন

ইরানকে গোল বন্যায় ভাসিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

ফেবারিটের মতোই কাতার বিশ্বকাপ শুরু করেছে ইংল্যান্ড। সোমবার আল রাইয়ানের খলিফা ইন্টারন্যশনাল স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যচে ইরানের বিপক্ষে ৬-২ গোলের বিশাল ব্যবধানে জয় দিয়ে শিরোপা উদ্ধারের মিশন শুরু করেছে তারা। ইংল্যান্ড প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিলো। ১৯৬৬ সালের পর শিরোপার মুখ না দেখা ইংলিশরা গত রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালের চৌকাঠ পার হতে পারেনি। তবে এবার তারা…

আরও পড়ুন

বিশ্বকাপে অংশ নিয়েই যে লজ্জার রেকর্ড গড়লো কাতার

আয়োজক কাতারের আশার গুঁড়ে বালি, উল্টো গড়লো রেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার, উদ্বোধনী ম্যাচেই হারলো স্বাগতিকরা। যখন থেকে বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়োজক দেশ মাঠে নামার রীতি চালু হয়েছে, তখন থেকে সবশেষ বিশ্বকাপ পর্যন্ত প্রথম ম্যাচে হারেনি কোন স্বাগতিক দেশ! সেই হিসেবে হেরেও রেকর্ড বুকে কাতার। একতরফা খেলে কাতারকে ২-০ গোলে হারিয়েছে ইকুয়েডর, জোড়া গোল করেছেন ফরোয়ার্ড…

আরও পড়ুন

কাতারকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা ইকুয়েডরের

অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দা উঠলো কাতার বিশ্বকাপের। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নেমে পরাজয়ের স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিক কাতারকে। রোববার (২০ নভেম্বর) আল বায়াত স্টেডিয়ামে কাতারকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে ইকুয়েডর। কাতারের বিপক্ষে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলে ইকুয়েডর। তবে দ্বিতীয়ার্ধে গোল না পেলেও প্রথমার্ধেই জোড়া গোল তুলে নেয় ইকুয়েডর।…

আরও পড়ুন

কাতার বিশ্বকাপের প্রথম গোলই বাতিল

অবশেষে চার বছরের দীর্ঘ অপেক্ষা শেষে আবার শুরু হয়েছে ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে আজ (২০ নভেম্বর) মুখোমুখি হয়েছে স্বাগতিক দেশ কাতার এবং ইকুয়েডর। দোহার আল খোরে অবস্থিত আল বায়াত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয়েছে ম্যাচটি। যেখানে ম্যাচের শুরুতে স্বাগতিক কাতারের জালে বল জড়িয়েছে দক্ষিণ আমেরিকার দল ইকুয়েডর।…

আরও পড়ুন

কাতার বিশ্বকাপের প্রথম গোল ভালেনসিয়ার

কাতার ২০২২ বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে রেকর্ডবুকে নাম ওঠালেন ইকুয়েডরের এনার ভালেনসিয়া। স্বাগতিক কাতারের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইকুয়েডরের অধিনায়ক। ভালেনসিয়া গোল পেতে পারতেন আগেই। ম্যাচ শুরুর মাত্র ৩ মিনিটের মাথায় স্নায়ুচাপে ভুগতে থাকা কাতারের গোলকিপারের আল সাদ আল-শিবের ভুলে বক্সের মধ্যে মাথা ছুইঁয়ে লক্ষ্যভেদ করেন তিনি। তবে অফসাইডের…

আরও পড়ুন

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মতো কোরআন তেলাওয়াত

সেই ১৯৩০ সাল থেকে প্রতি চার বছর পর পর মাঠে গড়ায় বিশ্বকাপ ফুটবলের আসর। এ বছরের আগে পেরিয়ে গেছে ২১টি আসর। কিন্তু এবারের আসরটি একেবারেই ভিন্ন। বদলে গেছে ইতিহাস। খরচ কিংবা আধুনিকায়ন সব দিক থেকেই ২০২২ বিশ্বকাপ আলাদা। এসবের ভিড়ে নতুন করে আলোচনায় এসেছে পবিত্র কুরআনের কথা। কেননা এবারের বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলওয়াত…

আরও পড়ুন