Home খেলাধুলা কাতার বিশ্বকাপের প্রথম গোল ভালেনসিয়ার

কাতার বিশ্বকাপের প্রথম গোল ভালেনসিয়ার

0
310

কাতার ২০২২ বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে রেকর্ডবুকে নাম ওঠালেন ইকুয়েডরের এনার ভালেনসিয়া। স্বাগতিক কাতারের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইকুয়েডরের অধিনায়ক।

ভালেনসিয়া গোল পেতে পারতেন আগেই। ম্যাচ শুরুর মাত্র ৩ মিনিটের মাথায় স্নায়ুচাপে ভুগতে থাকা কাতারের গোলকিপারের আল সাদ আল-শিবের ভুলে বক্সের মধ্যে মাথা ছুইঁয়ে লক্ষ্যভেদ করেন তিনি।

তবে অফসাইডের কারণে তার গোলটি বাতিল করে দেন রেফারি।

৩৩ বছর বয়সী ভালেনসিয়াকে বিশ্বকাপ ক্যারিয়ারের ৪র্থ গোল পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ১৬তম মিনিটে আবারও কাতার গোলকিপার আল-শিবের ভুলে পেনাল্টি পায় ইকুয়েডর।

এবারে স্পট থেকে আলতো কিকে প্রতিপক্ষ কিপারকে পরাস্ত করে উপস্থিত দর্শকদের আনন্দে ভাসান ভালেনসিয়া। ১৭তম মিনিটে তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইকুয়েডর।

কাতার প্রথমবার বিশ্বকাপ খেললেও ইকুয়েডরের এটা চতুর্থ বিশ্বকাপ (২০০২, ২০০৬ ও ২০১৪)। তাও আট বছরের বিরতির পর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here