বিটিভিতে আসছেন ইমন-দীঘি

ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে বিনোদনমূলক অনুষ্ঠান ‘ভাইরাল ভাইরাস’। চলমান জীবনের চমকপ্রদ বিষয় নিয়েই সাজানো হয়েছে অনুষ্ঠানটি। যাতে বিশেষ চমক হিসেবে থাকছে ইমন-দীঘির নাচ।

এটি উপস্থাপনা করেছেন সালাহ খানম নাদিয়া ও সায়েম সালেক। নূর আনোয়ার রনজুর পরিকল্পনা ও প্রযোজনায় এটি প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

অনুষ্ঠান প্রসঙ্গে প্রযোজক বলেন, ‘আমাদের যাপিত জীবনে ভাইরাল শব্দটি অতি পরিচিত। এই সময়ে ভাইরাল ভাইরাসে আক্রান্ত নয় এমন মানুষ খুব কমই আছে। সোশাল মিডিয়ায় আলোচিত ও দর্শকদের কাছে দারুণভাবে সমাদৃত কয়েকজন ব্যক্তিকে নিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠানটি। তারা তাদের বিভিন্ন পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের আনন্দ দেবেন।

তাদের পাশাপাশি এ অনুষ্ঠানে দর্শকরা দেখতে পাবেন চিত্রতারকা ইমন ও দীঘির নাচ। সব মিলিয়ে আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *