Home আলোচিত পৃথিবীতে তোর থেকে সুন্দর কিছু দেখিনি: সিয়াম

পৃথিবীতে তোর থেকে সুন্দর কিছু দেখিনি: সিয়াম

0
361

প্রথমবার ছেলের বাবা হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক সিয়াম আহমেদ। তাই তার উচ্ছ্বাস আকাশছোঁয়া। সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে সেই উচ্ছ্বাসের কিছুটা আঁচও পাওয়া যাচ্ছে। ফেসবুক কিংবা ইন্সটাগ্রাম— সবখানে চলছে পিতৃত্ব উদযাপন।

পুত্রসন্তানের মুখ এখনও দেখাননি সিয়াম। তারকা বলে কথা। খুব সহজে যে নবজাতকের মুখ দেখাবেন না, সেটা আন্দাজ করা যায়। তবে মুখ না দেখালেও অনুরাগীদের আকাঙ্ক্ষা বাড়াতে সন্তানের পায়ের ছবি প্রকাশ করেছেন। নরম তুলতুলে পা আলতো করে ধরে আছেন তিনি। ছবির ক্যাপশনে প্রগাঢ় ভালোবাসা জুড়ে দিয়ে লিখেছেন, ‘আমি এই পৃথিবীতে তোর থেকে সুন্দর কিছু দেখিনি।’

এদিকে ছেলের নাম প্রকাশ করেননি সিয়াম। কেননা, পরিবার থেকে অনুমতি নেই। তিনি জানান, ‍মিষ্টি মুখ করিয়ে নাম জানাবেন।

সিয়াম বলেন, ‘এখনও কেউ জানে না তার নাম। এটি এখন বলার অনুমতি আমার নেই। পরিবার থেকে অনুমতি মেলেনি। তবে আমি আপনাদের সবাইকে মিষ্টিমুখ করিয়ে ছেলের নাম জানাতে চাই।’

এবার ঈদে সিয়ামের ‘শান’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি। এটি নিয়ে উচ্ছ্বসিত এ নায়ক জানিয়েছেন, সদ্যজাত ছেলেকে নিয়ে সিনেমাটি দেখবেন।

সিয়াম বলেন, ‘ইচ্ছা আছে মুক্তির দিন হলে হলে ছবিটি দেখতে যাওয়ার। আমি শুধু একা যাব না, পরিবারের সবাই যাবেন। আমার সন্তানও যাবে। কারণ সবাইকে নিয়ে দেখার মতো বিনোদনমূলক ছবি এটি।’

প্রসঙ্গত, ২০১৮ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীকে বিয়ে করেন সিয়াম আহমেদ। হঠাৎ করেই তাদের বিয়ের সানাই বেজে ওঠে। ঠিক তেমনি গত বছরের ডিসেম্বরে স্ত্রী অবন্তীর পেটে চুম্বনরত ছবি অন্তর্জালে প্রকাশ করেন বাবা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন সিয়াম। এবার তারা দুই থেকে তিন হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here