পোষ্য প্রাণী কোলে নিয়ে বিশেষ বার্তা দিলেন পরীমণি

বিনোদন ডেস্ক- গত কয়েক মাসে পরীমণির জীবনে ঘটেছে ছন্দপতন। যার সঙ্গে অভিনয়ের তেমন একটা যোগ নেই বললেই চলে। তাকে পরিচিত হতে হয়েছে কোর্ট-কাচারি, বিচারক, আইনজীবী, হাজিরা, মামলা, রিমান্ড, বাদী-বিবাদী এই শব্দগুলোর সঙ্গে।

 

কখনও থানায় গিয়ে মামলার আকুতি, কখনও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক, পরে গ্রেপ্তার, কখনও রিমান্ড, আবার কখনও আদালতে হাজিরা দিতে হয়েছে।

 

কিন্তু নিন্দুকের কথায় কান না দিয়ে রুপালি জগতের ঝলমলে আলোয় নিজেকে আলোকিত করার চেষ্টা করে যাচ্ছেন লাস্যময়ী এই চিত্রনায়িকা। বর্তমানে সিনেমার কাজ নিয়ে পুরোদমে ব্যস্ত তিনি। হাতে রয়েছে একাধিক প্রজেক্ট।

 

সম্প্রতি পরীমণি যুক্ত হন ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’-এ। যেটি নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। এতে চিত্রনায়ক ইমন ও অভিনেতা ডিএ তায়েবের সঙ্গে অভিনয় করেছেন নায়িকা।

 

আগে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন পরীমণি। প্রায় প্রতিদিনই কোনো ছবি বা স্ট্যাটাস দিতেন। কিন্তু সম্প্রতি বেশ কিছু দিন নীরব ছিলেন। শুটিংয়ের সুবাদে আবারও ফেসবুকে অ্যাকটিভ হয়েছেন তিনি। দিয়েছেন একাধিক পোস্ট।

 

শুক্রবার (২৪ ডিসেম্বর) তিনটি ছবি পোস্ট করেছেন পরী। সেখানে তাকে সাদা রঙের শাড়ি পরিহিত অবস্থায় দেখা গেছে। তার চোখে-মুখে উচ্ছ্বল হাসি, আর কোলে রয়েছে পোষ্যপ্রাণী। ক্যাপশনে দিয়েছেন ইতিবাচক বার্তা। লিখেছেন, ‘শেষ হয়ে গেছে বলে কাঁদবেন না; হাসুন, কারণ এটা ঘটেছে।’

 

১৮ ঘণ্টায় পরীমণির পোস্টটিতে ৭১ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। তবে কমেন্ট অপশন বন্ধ করে রেখেছেন আলোচিত এই চিত্রনায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *