সে আমার জীবন সহজ করে দেয়: শ্রাবন্তী

বিনোদন ডেস্ক- সিনেমার দৃশ্যে অনেক তারকাকে মাদক নিতে দেখা যায়। গল্পের প্রয়োজনে মদের গ্লাস হাতে নিয়ে আয়েশ করে পান করেন তারা। তবে টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বাস্তব জীবনেই সবার সামনে হুইস্কি খেলেন। সেই সঙ্গে এর প্রচারণাও করলেন।

 

সোমবার (৮ নভেম্বর) ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন শ্রাবন্তী। সেখানে তিনি ম্যাকডওয়েলস ব্যান্ডের হুইস্কির গুণকীর্তন করেন। ভিডিওর শেষ অংশে, তিনি নিজেও সেটা পান করেন।

 

ভিডিওতে দেখা যায়, শ্রাবন্তী তার মেকআপ আর্টিস্টের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। কথা শেষে তাকে হুইস্কি খাওয়ার আমন্ত্রণ জানিয়ে বাসায় আসতে বলেন। এরপর শ্রাবন্তী বলেন, ‘ও হচ্ছে আমার স্টাইলিস্ট। না, না, আমার আসল বন্ধু। ও আমার জীবন সহজ করে দেয়। ও-ই একমাত্র, যে আমার প্রত্যেকটি চরিত্রে প্রত্যেকটি লুক নিজের হাতের জাদুতে পারফেক্ট করে তোলে। একেই বলে না আসল বন্ধু?’

 

এরপর ওই হুইস্কির মান ও গুণের বর্ণনা দেন শ্রাবন্তী। কেবল ভিডিওতে নয়, ক্যাপশনেও লম্বা একটি বর্ণনা দিয়েছেন অভিনেত্রী। তার এই ভিডিওর নিচে অনুসারীরা ইতিবাচক-নেতিবাচক নানা ধরণের মন্তব্য করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *