মীরসরাইয়ে বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে নৌকার প্রার্থীর সংবাদ সম্মেলন

মীরসরাই, চট্টগ্রাম প্রতিনিধি: আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে ঘিরে মীরসরাইয়ের ১২নং খৈয়াছরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে নৌকার প্রার্থীকে নিয়ে প্রকাশ্যে বিদ্রোহী প্রার্থী (ঘোড়া প্রতীক) জাহেদ ইকবাল চৌধুরীর অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় নৌকার মনোনীত প্রার্থী মাহফুজুল হক জুনু।

 

সোমবার (৮ নভেম্বর) সকালে উপজেলার বড়তাকিয়া বাজারস্থ আফরোজা গার্ডেনে উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভুঁইয়া, খৈয়াছরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছাবের আহম্মেদ নিজামী, মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুল হক, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা প্রমুখ।

 

সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থী মাহফুজুল হক জুনু বলেন, আমার প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জাহেদ ইকবাল চৌধুরী নৌকা প্রতীক না পেয়ে জেলা, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ আমি এবং আমার মরহুম পিতাকে নিয়ে জনসম্মুখে মাইকে অশালীন, কুরুচিপূর্ণ, মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রদান করে। যা একজন চেয়ারম্যান প্রার্থীর মুখে শোভা পায়না। আমি উক্ত বক্তব্যের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি।

 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছে, এর সম্মান জনগনের কাছে। সাংবাদিকদের লেখনি, দোয়া ও সার্বিক সহযোগিতা এবং ভোটারদের ভালোবাসা পেলে নৌকার বিজয় সুনিশ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *