লাফিয়ে বাড়ছে করোনা: ২৪ ঘন্টায় ৭৮ জনের মৃত্যু, শনাক্ত ৪৬৩৬

নজর২৪, ঢাকা- দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬২৬ জনের।

 

নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬৩৬ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৫৬ হাজার ৩০৪ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ২৭।

 

সোমবার (২১ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এর আগে রোববার (২০ জুন) দেশে করোনায় ৮২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও ৩ হাজার ৬৪১ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *