ভিডিও ছাড়াই হু হু করে বাড়ছে আজহারীর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার

নিজস্ব প্রতিবেদক, নজর২৪- তরুণদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা, ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি অল্প কয়েকদিনে সব শ্রেণি-পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। বর্তমানে যে ক’জন ইসলামি চিন্তাবিদ রয়েছেন, তাদের মধ্যে তিনি অন্যতম।

 

দেশে গত কয়েক বছর ওয়াজ মাহফিল করে অসংখ্য অনুসারী তৈরি করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার অনুসারীর সংখ্যা প্রায় ৪০ লাখ।

 

বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন এই আলেম। তবে সেখান থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন। এবার ইউটিউবে ধর্মীয় পরামর্শ দেয়ার লক্ষ্যে চ্যানেল করলেন মিজানুর রহমান আজহারী।

 

শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে এক ফেসবুকে স্ট্যাটাসে ইউটিউব চ্যানেলটি ওপেন করার বিষয়টি জানান। স্ট্যাটাসে ইউটিউব চ্যানেলের লিংক সংযুক্ত করে দেন।

 

স্ট্যাটাসে তিনি লিখেন,

 

আলহামদুলিল্লাহ..
অবশেষে “Mizanur Rahman Azhari” নামে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা হলো। আমার ফেইসবুক পেইজের নামের সাথে হুবহু মিল রেখেই, ইউটিউব চ্যানেলটির নামকরণ করা হয়েছে। সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।

 

চ্যানেলটির লিংক:
https://www.youtube.com/channel/UCxStLx7yb96MGBfIMo20x7Q…

 

এদিকে মিজানুর রহমান আজহারীর ওই স্ট্যাটাসের পর থেকেই হু হু করে বাড়ছে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার। নতুন এই চ্যানেলটিতে কোনো ভিডিও আপলোড না দিলেও মাত্র ১৫ ঘন্টায় (এই রিপোর্ট লেখা পর্যন্ত) ৮৯ হাজারের বেশি মানুষ সেটিতে সাবস্ক্রাইব করেছেন।

 

এর আগে চ্যালেনটি ওপেন করার আগে তিনি অবশ্য অনুসারীদের থেকে পরামর্শ নিয়েছিলেন। ফেসবুক পোস্টে সে কথা জানিয়েছেন তিনি নিজেই।

 

মিজানুর রহমান আজহারী পোস্টে লেখেন, আলহামদুলিল্লাহ.. অফিসিয়াল ইউটিউব চ্যানেল সংক্রান্ত আমার গত স্ট্যাটাসটিতে ষাট হাজারেরও বেশী কমেন্টস এসেছে। আমি উল্লেখযোগ্য প্রায় সবগুলো কমেন্টসই পড়ার চেষ্টা করেছি। সুবহান আল্লাহ! আপনাদের চমৎকার ও কন্স্ট্রাক্টিভ পরামর্শগুলো আমায় আবেগাপ্লুত করেছে।

 

অসাধারণ এই পরামর্শগুলোর জন্য আন্তরিক শুকরিয়া। আল্লাহ তায়ালা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দিন। আপনাদের দেয়া সুন্দর পরামর্শগুলো আমরা মাথায় রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *