বনানী বাদ দিয়ে নিজের ঠিকানা মাগুরা করতে ইসিতে সাকিবের আবেদন

ঢাকার অভিজাত এলাকা বনানী পুরাতন ডিওএইচএসে ঠিকানা গড়েছিলেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তবে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসন থেকে নৌকা মার্কার প্রার্থী হচ্ছেন তিনি। তাই পরিবর্তন করতে হচ্ছে ঠিকানাও।

ইসির সূত্রগুলো জানিয়েছে, বর্তমান ঠিকানা ঢাকার বনানী থেকে পরিবর্তন করে মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নিতে চান সাকিব। এ লক্ষ্যে ইতোমধ্যে আবেদনও করেছেন তিনি।

আরও পড়ুন-

আমেরিকায় মৌসুমীর ‘কন্ট্রাক্ট বিয়ে’!

একসঙ্গে বধূ সাজলেন অপু বিশ্বাস ও দীঘি

জানা গেছে, সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট আসনের ভোটার হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে প্রার্থী নিজেই যদি নিজেকে ভোট দিতে পারেন তবে ভোটারদের মাঝে ভুল বার্তা যায়। আর বর্তমান ঠিকানাই একজন নাগরিকের ভোটার এলাকা হিসেবে বিবেচিত হয়। এমন উপলব্ধি থেকেই বর্তমান ঠিকানা পরিবর্তনের আবেদন করেছেন সাকিব।

ইসির দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, ১৪ সেপ্টেম্বরের পর নতুন করে ভোটার তালিকায় কাউকে যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোটারের এলাকা স্থানান্তরে অসুবিধা নেই। কেননা, যিনি প্রার্থী হবেন তাকে অতীতেও অনুমোদন দিয়েছেন কমিশন। এক্ষেত্রে সাকিবের ভোটার এলাকা পরিবর্তনের আবেদনটি কমিশনের কাছে উত্থাপন করা হবে। কমিশন অনুমোদন দিলে তার ভোটার এলাকা পরিবর্তন হয়ে যাবে।

এ বিষয়ে জানতে সাকিব আল হাসানের মোবাইলে ক্ষুদে বার্তা এবং কল দিলে তিনি কোনো সাড়া দেননি।

সোমবার (২৬ নভেম্বর) বিশ্বসেরা এই অলরাউন্ডারকে মাগুরা-১ আসন থেকে দলীয় মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

আরও পড়ুন-

সাকিবকে ‘নেতা’ আখ্যা দিয়ে যা বললেন মাশরাফি

আমাকে যোগ্য মনে করে নৌকার কান্ডারি করা হয়েছে: ফেরদৌস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *