ওমর সানীকে কানে কানে কী বললেন তানজিন তিশা?

ঢাকার কোনো একটি কনভেশন হল। সেখানে অনেক ভিড়। হইহল্লায় কথা শোনা যায় না ভালো করে। আর এজন্যই তানজিন তিশা ওমর সানীর একেবারে কাছে ঘেঁষে কানের কাছে মুখ নিয়ে বলে যাচ্ছেন।

হয়তো সানী শুনলেন, হয়তো কোনো শব্দ শুনতে পাননি, তিশা আবার কানের কাছে মুখ নিয়ে গেলেন, বলে যাচ্ছেন। খুব সিরিয়াস ভঙ্গিতে শুনলেন সানী। কিন্তু কোন বিষয়ে? সাম্প্রতিক?

আরও পড়ুন- 

মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেম ছিল তানজিন তিশার

সংসার জীবনে যেমন আছেন সাবিলা নূর

একটি রিলস ভাইরাল হয়েছে। সেখানেই দেখা গেল দুজন এভাবে আলাপনে ছিলেন। কেউ একজন গোপনে ভিডিও করে ছড়িয়ে দিয়েছেন। নেটিজেনরা এই ভিডিও দেখেই প্রশ্ন তুলেছেন তানজিন তিশা কি ওমর সানীকে সমসাময়িক বিষয়টিই খুলে বলছেন? সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিওটি নিয়ে নেটিজেনরা মেতে উঠেছেন।

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবন নিয়ে তোপের মুখে পড়েছেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগেই তিশার ‘আত্মহত্যার চেষ্টা’ নিয়ে খবর প্রকাশ হয়। শারীরিক অসুস্থতার কারণে তাকে হাসপাতালে নেয়া হয়। তার হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে নানা গুঞ্জন উঠে।

বিষয়টি স্পষ্ট হওয়া এবং সত্যতা যাচাইয়ের জন্য তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন সাংবাদিক মাজহারুল ইসলাম তামিম। এ সময় মুঠোফোনে সাংবাদিক তামিম-সহ অন্যসব সাংবাদিকদের উড়িয়ে দেয়া, চাকরিচ্যুত করা এবং নিজের সর্বোচ্চ ক্ষমতা দেখনোর হুমকি দেন তিশা।

এমনকী ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ দেন এ অভিনেত্রী। তারই পরিপ্রেক্ষিতে প্রতিবাদ সমাবেশ করে আল্টিমেটাম দেন দেশের সব বিনোদন সাংবাদিকরা।

আরও পড়ুন-

বুবলীর কারণে আমিও সুখে নেই, সেইও সুখে নেই: অপু বিশ্বাস

শাকিবের সঙ্গে কাজ করতে ঢাকায় আসছেন মার্কিন নায়িকা, যাবেন পাবনায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *