Home আলোচিত মাহফুজ আহমেদের ফোন পেয়ে উচ্ছ্বসিত শাকিব খান

মাহফুজ আহমেদের ফোন পেয়ে উচ্ছ্বসিত শাকিব খান

0
190

দীর্ঘ দিন পর বড় পর্দায় ফিরছেন অভিনেতা মাহফুজ আহমেদ। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমার মাধ্যমে তার এই প্রত্যাবর্তন। এতে মাহফুজের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি।

সিনেমার মুক্তি উপলক্ষে প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন মাহফুজ আহমেদ। ঢাকাই সিনেমার কিং শাকিব খানকে ফোন করেছিলেন তিনি। মাহফুজের ফোন পেয়ে দারুণ উচ্ছ্বসিত এই নায়ক। আর সেই অনুভূতি নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করেছেন তিনি। বুধবার (২৮ জুন) এ পোস্ট করেন কিং খান।

অভিনেতা মাহফুজের একটি ছবি পোস্ট করে শাকিব ক্যাপশনে লেখেন, ‘হঠাৎ মাহফুজ ভাইয়ের ফোন পেয়ে ভীষণ ভালো লাগল। অনেক কথা আর দারুণ সব ভাবনার বিনিময়ও হলো। আট বছর পর আবার সিনেমায় ফিরছেন আমাদের প্রিয় মাহফুজ ভাই।’’

ঢালিউড সুপারস্টার আরও লেখেন, ‘তিনি একজন চমৎকার মানুষ ও অসাধারণ অভিনেতা। প্রত্যাশা রাখি তিনি আমাদের মাঝে থাকবেন, নিয়মিত সিনেমায় অভিনয় করবেন। ঈদে মুক্তি প্রতীক্ষিত তার সিনেমা এবং মাহফুজ ভাইয়ের প্রতি রইলো অনেক অনেক শুভকামনা।’

এবার ঈদে মুক্তি পেতে যাওয়া ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। অন্যদিকে ‘প্রহেলিকা’ সিনেমায় মাহফুজের সঙ্গে রয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

এর আগে মঙ্গলবার (২৭ জুন) সন্ধ্যায় ‘প্রিয়তমা’ সিনেমার ‘ও প্রিয়তমা’ শিরোনামের একটি গান প্রকাশ পেয়েছে। গানটি প্রকাশের পর উচ্ছ্বাস প্রকাশ করছেন ভক্তরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here