মুক্তিপ্রতীক্ষিত ‘প্রিয়তমা’র থার্ডলুক দিয়ে চমকে দিয়েছেন শাকিব খান। অনুরাগীদের পাশাপাশি নিন্দুকদেরও মন জয় করেছেন তিনি। শাকিবের এমন লুকে মুগ্ধ তার সহকর্মীরাও। তালিকায় রয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। ‘প্রিয়তমা’র থার্ডলুক দিয়ে পরীমণির মন জয় করেছেন শাকিব।
প্রকাশের পরই ছবিটির থার্ডলুক উচ্ছ্বাসের সঙ্গে নিজের ফেসবুকে শেয়ার দিয়েছেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন, আরেহ জোশ।
পরীমণির ওই পোস্টে মন্তব্যের ঘরে দেখা গেছে সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফকে। তিনি পরীমণির প্রতি কৃতজ্ঞতাস্বরুপ ইমুজি রেখে গেছেন মন্তব্যের ঘরে। এছাড়া নেটিজেনদের অনেকেই মন্তব্যের ঘরে শাকিবের জন্য রেখে গেছেন মুগ্ধতা ও ভালোবাসা।
পরীমণী ছাড়াও শোবিজের অনেকে ‘প্রিয়তমা’র থার্ডলুক শেয়ার দিয়ে শাকিবের প্রশংসা করেছেন। ওমর সানি, চয়নিকা চৌধুরীও রয়েছেন এই দলে।
বলে রাখা প্রয়োজন, এই ছবিতে শাকিবের বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।
হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের তুঙ্গে রয়েছে সিনেমাটি।
আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত রোমান্টিক অ্যাকশন ঘরানার এ সিনেমার কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।
সিনেমাটিতে শাকিব, ইধিকা ছাড়াও আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেকে।
