আপাতত কাজ থেকে বিরতি নিচ্ছি: শাকিব খান

শুটিং চলাকালে আহত হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি তার বাড়িতে বিশ্রামে আছেন। শুটিং আপাতত স্থগিত। ‘আগুন’ চলচ্চিত্রের কিছু অংশের শুটিং বাকি ছিল।

গত সোমবার সকাল থেকেই ঢাকার আফতাবনগরে এই চলচ্চিত্রের শুটিং করছিলেন নায়ক। মারপিটের শুটিংয়ের দৃশ্য ধারণের একপর্যায়ে আহত হন তিনি। জানা গেছে, আহত অবস্থায়ও কিছু সময় শুটিং করেন শাকিব খান। এরপর শুটিং শেষে রাতে একটি বেসরকারি হাসপাতালে গেলে দ্রুত তার এক্স-রে করানো হয়। তবে জানা গেছে, বড় ধরনের কোনো সমস্যা হয়নি। তাই তাকে বাসায় নিয়ে আসা হয়।

শাকিব খান বলেন, আমি এখন বাসায় আছি। চিকিৎসক কয়েক দিন পূর্ণবিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন। কিছু ওষুধপথ্য দিয়েছেন। দুই দিন পর আবার চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে। আপাতত কাজ থেকে বিরতি নিচ্ছি।

এদিকে ‘আগুন’ চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, মারপিটের কয়েকটি দৃশ্যের শুটিং শেষে আবারো পরবর্তী দৃশ্যের শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন শাকিব খান। জাম্প স্প্রিংয়ে ছিল মরিচা পড়া। লাফ দিতে গিয়েই ওখান থেকে দুর্ঘটনার সূত্রপাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *