Home বিনোদন নিজের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন রোজিনা

নিজের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন রোজিনা

0
659
রোজিনা ও ইলিয়াস কাঞ্চন

কথা ছিল মার্চ মাসে মুক্তি পাবে চিত্রনায়িকা রোজিনা পরিচালিত চলচ্চিত্র ‘ফিরে দেখা’। কিন্তু রোজিনা জানালেন সিনেমাটি আগামী মাসে মুক্তি পাচ্ছে না।

কারণ জানতে চাইলে রোজিনা বলেন, ‘ফিরে দেখার গল্প মুক্তিযুদ্ধ নিয়ে। তাই ইচ্ছে ছিল মার্চে মুক্তি দিব। কিন্তু প্রযোজক সমিতি থেকে জানালো মার্চে কোনো ডেট নেই। কিন্তু মার্চের পরেই রোজা শুরু হবে। তার আগে শবেবরাত রয়েছে। তাই সব মিলিয়ে সিনেমা মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছি। সব ঠিক থাকলে রোজার ঈদের পর মুক্তি দেব।’

সরকারি অনুদানের এ সিনেমাটিতে পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেন রোজিনা। তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ছবিটির মাধ্যমে দীর্ঘ ১৪ বছর পর ক্যামেরার সামনে দাঁড়ান রোজিনা।

‘ফিরে দেখা’ চলচ্চিত্রে বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা রোজিনা। পরিচালনার পাশাপাশি এর কাহিনি রচনাও তার। ছবিটিতে নিরব-স্পর্শিয়াকেও জুটি হিসেবে দেখা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here