আরেক কর্মী হারাল ফায়ার সার্ভিস, সব মিলে ৯ জন

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের আরও এক কর্মীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বাহিনীর ৯ সদস্য এই দুর্ঘটনায় প্রাণ হারালেন।

এছাড়া আহত ১৫ কর্মীকে সম্মিলিত সামরিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৫ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার।

তিনি জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে আগুনের ঘটনায় আজ সকালে খবর আসে আমাদের ৫ জন কর্মী মারা গেছেন। দুপুরে মৃত্যের সংখ্যা বেড়ে ৮ জন হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে কাজ করতে গিয়ে ৯ জন ফায়ার ফাইটার মারা গেছেন।

এছাড়াও ১৫ জন গুরুতর আহত অবস্থায় সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান শাহজাহান সিকদার।

শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টায় বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন এখনও জ্বলছে। আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে।

দগ্ধ ও আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন দুই শতাধিক মানুষ। ফায়ার সার্ভিস বলছে, লাশের সারি আরও দীর্ঘ হতে পারে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *