Home আলোচিত ভাষায় শোক প্রকাশের সাধ্য আমার নেই: জয়া

ভাষায় শোক প্রকাশের সাধ্য আমার নেই: জয়া

0
131

জ্বলছে সীতাকুণ্ড। কাঁদছে সারা বাংলাদেশ। চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় শোকাহত সারাদেশ। ২১ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলছে আগুন, এখনো নিয়ন্ত্রণ আসেনি।

এরইমধ্যে মারা গেছে অনেকেই। আহত শত শত। এমন বিষাদের দিনে শোকে কাতর হয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক মাধ্যমে সাহায্য চেয়ে, শোক জানিয়ে নানা রকম পোস্ট করছেন তারকরা।

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। জানিয়েছেন নিজের মনের অবস্থাও।

সন্ধ্যায় ফেসবুকে জয়া লেখেন, সীতাকুণ্ডে মর্মবিদারী ঘটনা ঘটল, ভাষায় সে শোক প্রকাশের সাধ্য আমার নেই। এতগুলো মানুষের আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিছক মানুষের অবহেলায় এমন দুঃখজনক মৃত্যু যে পর্যন্ত আমরা রোধ করতে না পারব, তত দিন অব্দি কী করে আমরা নিজেদের সভ্য আর মানবিক বলে দাবি করতে পারি? সবার লড়াইয়ে, সংগ্রামে, সহযোগিতায় সে দীর্ঘ পথ আমাদের অবশ্যই পাড়ি দিতে হবে।

এখনো পর্যন্ত সর্বগ্রাসী সেই আগুন নেভানো যায়নি। দমকল বাহিনীর ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করে চলেছেন।
আহতদের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় কর্তব্য। চট্টগ্রামের মানুষ ছুটে যাচ্ছে, রক্ত দিচ্ছে, সহযোগিতার হাত বাড়াচ্ছে। যত মানুষ যুক্ত হবে, ততই ভরসা। সেই আবেদন জানাই সবাইকে। নিহতদের রুহের মাগফেরাত কামনা করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here