এবার আইটেম গান নিয়ে আসছেন হিরো আলম

কলকাতায় গিয়ে একের পর এক চমক দিচ্ছেন ‘ভাইরাল ম্যান’ হিরো আলম। কাঁচা বাদামের গায়ক ভুবন বাদ্যকর ও ভাইরাল গায়িকা রানু মন্ডলের সঙ্গে দুইটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

সেই গানের খবর এরইমধ্যে হইচই ফেলে দিয়েছে। তার ভিড়ে নতুন আরেক চমক নিয়ে হাজির হিরো আলম। এবার তিনি গাইলেন আইটেম গান।

হিরো আলমের আপকামিং সিনেমা ‘বউ জামাইয়ের লড়াই’। এতে ‘কচি ডালিম’ শিরোনামের গানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন হিরো আলম ও পৌলোমী।

মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় কলকাতা থেকে মুঠোফোনে নজর২৪কে বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম।

তিনি বলেন, কলকাতায় আসার পর পরপর তিনটি গানে কণ্ঠ দিয়েছি। তবে এই প্রথম আজ আমি আইটেম গান করলাম। গানটির শুটিং শুরু হয়েছে, আশা করি কাজটি ভালো হবে।

‘কচি ডালিম’ গানটি যৌথভাবে প্রযোজনা করেছে জিও বাংলা টিভি, যাত্রাপালা ও হিরো আলম অফিশিয়াল। গানটি লিখেছেন ও সুর করেছেন সমীর সান্যাল। সংগীত আয়োজন করেছেন নৃপাংশু শেখর।

জানা গেছে, আরমান পল্লবীসহ ১০ জন শিল্পীকে নিয়ে ইতিমধ্যে কলকাতায় আইটেম গানটির দৃশ্য ধারণ শুরু হয়েছে। এটি পরিচালনা করছেন সালাউদ্দিন গোলদার। কোরিওগ্রাফার করেছেন কৈলাস শর্মা ও রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *