দক্ষিণী সিনেমার সাফল্য নিয়ে মুখ খুললেন সালমান খান

ভারতে রাজত্ব করছে দক্ষিণাঞ্চলের সিনেমা। বলিউডকে ছাপিয়ে তামিল, তেলেগু কিংবা কন্নড় সিনেমাই বেশি সাফল্য পাচ্ছে। যার প্রমাণ হলো ‘পুষ্পা: দ্য রাইজ’, ‘কেজিএফ’, ‘আরআরআর’-এর মতো সিনেমাগুলো। অন্যদিকে বলিউডের বহুল আলোচিত সিনেমাগুলো পর্যন্ত মুখ থুবড়ে পড়ছে।

এই বিষয় নিয়েই কথা বললেন সুপারস্টার সালমান খান। বিস্ময় প্রকাশ করে সাল্লু বলেন, ‘আমি ঠিক বুঝতে পারছি না, কেন বলিউডের ছবি দক্ষিণ ভারতে ভাল করছে না! আর বলিউডে দক্ষিণী ছবি এতো ভাল ব্যবসা করে বেরিয়ে যাচ্ছে।’

‘আরআরআর’ ছবিটি দেখে উচ্ছ্বসিত সালমান। এই সিনেমার নায়ক রামচরণের অভিনয়ের বিশেষ প্রশংসা করে বলেন, ‘খুব ভাল কাজ করছে রামচরণ। এই তো ওর জন্মদিনে ওকে শুভেচ্ছা জানালাম। ওর কাজের প্রশংসা করলাম। ওর ‘হিরোইজম’ আমার মনে হয় দর্শককে হলমুখী করেছে।

সালমান সাংবাদিকদের যে প্রশ্ন করেছিলেন, তার উত্তর তিনি নিজেই দেন। তিনি বলেন, ‘দক্ষিণী ছবির ভাল করার কারণও সেই ‘হিরোইজম’। তারকাই আসল, এ কথা এবার বলিউডকে বুঝতে হবে। বড় পর্দায় সিনেমাকে জীবনের চেয়ে অনেক বেশি ঝলমলে, রঙিন দেখাতে হবে। তবেই দর্শক ছবি দেখতে আসবে।

উল্লেখ্য, সম্প্রতি দক্ষিণী সুপারস্টার চিরঞ্জিবীর আগামী ছবি ‘গডফাদার’-এ অভিনয় করেছেন সালমান খান। যে সিনেমা দিয়েই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শিকে ছিঁড়ছেন তিনি।

আইআইএফএ অ্যাওয়ার্ডস-এর সাংবাদিক বৈঠকে দক্ষিণী সিনেমা নিয়ে মুখ খুলেছিলেন ভাইজান। অভিনেতা এও জানান যে, “চিরঞ্জিবীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। চিরু গরুকে বহু বছর ধরে চিনি আমি। ওআমার বন্ধুও। ওঁর ছেলে রাম চরণও আমার ভাল বন্ধু। আরআরআর-এ কী ভাল কাজ করেছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *