এ আর রহমান মঞ্চে উঠার আগেই মিরপুরে বৃষ্টি, বন্ধ কনসার্ট

দুপুর থেকেই মিরপুরের আকাশে জমেছিল মেঘ। শঙ্কা ছিল বৃষ্টির। অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো। মিরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হওয়ার আগেই শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে স্থগিত আছে এ আর রহমানের কনসার্ট।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কনসার্টের মূল আকর্ষণ এ আর রহমানের গান শুরু না হতেই হানা দেয় বৃষ্টি। আজ (মঙ্গলবার) সোয়া ৬টা পর বৃষ্টি আসে। শুরুতে গুড়ি গুড়ি হলেও মুহূর্তে মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। বৃষ্টির মাত্রা বাড়তে থাকায় বন্ধ রাখা হয়েছে কনসার্ট।

সরেজমিনে দেখা গেছে, মাঠে থাকা দর্শকরা হুট করে আসা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন। বিভিন্নভাবে তারা বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করছেন। কেউ কেউ তো চেয়ার উল্টো করে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করেছেন। কেউবা ব্যাগ, কেউবা ককশিটের বক্স দিয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করেছেন।

স্টেজের লাইটগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। ওই ক্যাটাগরিতে টিকিটের মূল্য সবচেয়ে বেশি। গোল্ডেন টিকিটের মূল্য ১০ হাজার টাকা এবং প্লাটিনাম টিকিটের মূল্য ৫ হাজার টাকা। তবে ১ হাজার টাকা মূল্যের টিকিট কেনা দশনার্থীরা গ্যালারিতে থাকায় তাদের বৃষ্টি স্পর্শ করেনি।

অন্ধকার দূর করতে স্টেডিয়ামে ফ্লাড লাইট জ্বালানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *